আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সুপার লীগে যুক্ত হলেন মুস্তাফিজুর রহমান। দলের নাম জানা যাবে মালিকানা চূড়ান্ত হবার পরে।
আইপিএলের চুক্তি বাতিল হবার পরে অনেকটা অনুমিত ছিলো পাকিস্তান সুপার লীগে দল পাচ্ছেন মুস্তাফিজুর রহমান..!!
এবার জানা গেছে ৩-৪ টি ফ্রাঞ্চাইজি মুস্তাফিজকে সরাসরি দলে ভেড়াতে আলোচনা চালাচ্ছে। এর মধ্যে আছে নতুন দুইটি ফ্রাঞ্চাইজির সম্ভাব্য মালিকরাও।
এছাড়াও মুস্তাফিজুর রহমানকে খেলোয়াড়দের ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থাৎ মারকি সাইনিং হিসাবে দলে ভেড়াতে হবে বলে দলগুলাকে শীঘ্রই জানাবে বলে জানা গেছে। এছাড়াও মুস্তাফিজ এর ব্রান্ড ভ্যালু ও সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে পিএসএলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে পিসিবি।
