পুরান চাউলে ভাত বাড়ে—বিপিএলে ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে কথাটার প্রমাণ দিলেন নাসির হোসেন।১৮০ স্ট্রাইকরেটে ১৪ চার ও ২ ছক্কায় ব্যাট হাতে করেন ৫০ বলে অপরাজিত ৯০ রান,! মাত্র ২১ বলে করেছেন চলতি আসরের দ্রুততম ফিফটি। বল হাতেও ছিলেন কার্যকর—৩ ওভারে ২৪ রান খরচায় নেন ১ উইকেট। ব্যাটে–বলে অনবদ্য ম্যাচ সেরা নাসিরকে অভিনন্দন জানিয়েছেন স্ত্রী তামিমা।
অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ব্যাটিং ঝড়ে একাই ম্যাচ জিতিয়ে ইতিহাস গড়লেন নাসির হোসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাত্র ২১ বলে দ্রুততম হাফসেঞ্চুরি তুলে নিয়ে তাণ্ডব চালান তিনি। শেষ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন নাসির। তার দুর্দান্ত ইনিংসেই নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়ে সহজ জয় পায় ঢাকা ক্যাপিটালস।
