মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এক বিসিবি পরিচালক জানান, প্রস্তাবটি গ্রহণ করলে তা ইনিংস ঘোষণার পর আবার ব্যাটিংয়ে ফেরার মতো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করত, তাই সেটি গ্রহণ করা হয়নি। এর আগেই সরকারি নির্দেশ অনুযায়ী ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিবি।
পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলেও তখন বিষয়টি সরকারের পর্যায়ে চলে যাওয়ায় সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ ছিল না। বিসিবির অবস্থান ছিল স্পষ্ট এখন আর সময় নেই।
