২০২৬ বিপিএলে পুরুষ্কারের ছড়াছড়ি! কার হাতে গেল কত টাকা?

 




পর্দা নামলো বিপিএলের দ্বাদশ আসরে, চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিল মোটা অঙ্কের পুরস্কার। প্রায় ৫ কোটি টাকার প্রাইজমানির মধ্যে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা, রানার-আপ চট্টগ্রাম রয়্যালসের ঝুলিতে গেছে ১ কোটি ৭৫ লাখ টাকা।ফাইনালের সেরা খেলোয়াড় তানজিদ হাসান তামিম পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটার পারভেজ হোসেন ইমন পেয়েছেন ৫ লাখ। সর্বোচ্চ উইকেটশিকারি শরিফুল ইসলাম সেরা বোলার হয়ে (৫ লাখ) ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে (১০ লাখ) মিলিয়ে একাই জিতেছেন ১৫ লাখ টাকা।সেরা ফিল্ডার লিটন দাস ও সেরা উদীয়মান ক্রিকেটার রিপন মণ্ডল পেয়েছেন ৩ লাখ টাকা করে।

Post a Comment

Previous Post Next Post