‘‘রিটার্ন টিকিট ছাড়াই দেশ ছাড়ছেন বুলবুল’—এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মাছরাঙা টেলিভিশন। সেখানে উল্লেখ করা হয়েছে, পরিবারকে সময় দিতেই অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল। ফিরবেন জাতীয় নির্বাচন শেষ হলে।
দেশের ক্রিকেটে তালগোল পেকে গেছে। একের পর এক বোর্ড পরিচালক পদত্যাগ করছেন। এমন সময় রিটার্ন টিকিট ছাড়াই উড়াল দেওয়া এবং নির্বাচনের পর ফেরার পরিকল্পনা স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি করছে—‘বিসিবি সভাপতি বুলবুল, ফিরবেন তো?’
