রিশাদের ম্যাজিকে সবার আগে প্লে-অফে হোবার্ট হারিকেন্স, অবিশ্বাস্য আখ্যা দিলেন অধিনায়ক

 



অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে গত আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। কিন্তু বিসিবির এনওসি (ছাড়পত্র) না পাওয়ায় খেলা হয়নি তার। তবে এবার বিপিএল বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন ২৫ বছর বয়সী এই স্পিনার। 


বিগ ব্যাশে নিজের প্রথম মৌসুমেই বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৭.৬৩ ইকোনমিতে ১১টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন যৌথভাবে চতুর্থ স্থানে।  


রিশাদের এমন পারফরম্যান্স নজর কেড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধাদেরও। হোবার্টের অধিনায়ক ন্যাথান এলিসও বাংলাদেশি স্পিনারের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘রিশাদকে যখনই বোলিং আক্রমণে আনা হয়েছে, হাসি মুখে বল করেছে। একজন অধিনায়ক হিসেবে এটা খুবই আনন্দদায়ক এক বিষয়।’


৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা


বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী ‘সুপারস্টার’ কে, জানালেন মঈন আলী


রিশাদকে ‘বিশ্বমানের’ বোলার হিসেবে উল্লেখ করে এলিস আরও বলেন, ‘আবারও আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। রিশাদ ও রেহান দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। তারা দু’জনই বিশ্বমানের। রেহান বাকী ম্যাচ খেলতে না পারলেও আমাদের রিশাদ আছে। যা দলের জন্য খুবই ভাল দিক।’


উল্লেখ্য, আজ রোববার (১১ জানুয়ারি) লিগ পর্বের ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নেমেছিল হোবার্ট। কিন্তু আগে ব্যাটিংয়ে নামা সিক্সার্সের ৫ ওভারে ৩২ রানের পর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। তাতে সবার আগে প্লে অফে উঠে গেছে হোবার্ট। ৯ ম্যাচে ৬ জয় ও ২ হারে তাদের পয়েন্ট ১৩। 

Post a Comment

Previous Post Next Post