বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভি আইসিসিকে আরও একটি দেশ খুঁজে নিতে পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করছে আইসিসি। এমন পরিস্থিতিতে পিসিবি সভাপতি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছেন। এমনকি স্কটল্যান্ডের পর আরও একটি দেশ খুঁজে নেওয়ার কথাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।
