বাংলাদেশের পরিবর্তে সেখানে স্কটল্যান্ড খেলবে কিনা ভারতকে সাহসী সিদ্ধান্ত জানালো স্কটিশরা

 



প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় ছিল আইসিসি। এর মাঝেই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড টুর্নামেন্টটিতে ডাক পেতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ নিয়ে আইসিসির সঙ্গে কোনো কথা হয়নি বলে জানায় স্কটিশ ক্রিকেট বোর্ড। সেই দলটাই শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে। যার প্রতিক্রিয়ায় স্কটিশরা জানিয়েছে– তারা ‘সব সময় (খেলতে) প্রস্তুত।’


নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়া বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণায় গতকাল (শনিবার) আইসিসি জানায়, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বিসিবি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় ২০ দলের এই টুর্নামেন্টে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকায়, আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করে।


বিশ্বকাপের মতো মঞ্চে জায়গা পেয়েই ক্রিকেট স্কটল্যান্ড টুইট বার্তায় লিখেছে– ‘সব সময়েই প্রস্তুত।’ আরেকটি পোস্টে তারা ‘দ্রুততম সময়ে ভারতে পৌঁছানোর প্রস্তুতি চলছে’ বলে উল্লেখ করে। তৎক্ষণাৎ তাদের ওই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলছেন, ‘আইসিসির কাছ থেকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছি এবং আমরা তা গ্রহণ করেছি। তাদের এই আমন্ত্রণের জন্য আমরা কৃতজ্ঞ। স্কটল্যান্ডের ক্রিকেটারদের জন্য মিলিয়ন সমর্থকের সামনে বিশ্বমঞ্চে প্রতিযোগিতার জন্য এটি দারুণ সুযোগ। একইসঙ্গে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ ও ব্যতিক্রমী আবহের মাঝে সুযোগ পাওয়ার কথাও স্বীকার করি।

Post a Comment

Previous Post Next Post